জনস্বাস্থ্য সংকটের সময়ে বৈশ্বিক মহামারীর মাত্রা ও কারাগারের মতো আটক রাখার জায়গাতে এর বিস্তার রোধ করতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কারা কর্মী, বন্দী ও দর্শনার্থীদেরকে জানানো এবং তাদের সাথে ভালো যোগাযোগ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
এটি তিনটা সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক ভিডিও-এর মধ্যে একটি। কারা কর্তৃপক্ষসহ জনসাধারণ যেমন বন্দীদের পরিবারের ব্যবহারের জন্যে এই ভিডিওগুলি তৈরী করা হয়েছে। (COV-099)